এসআইয়ের কোটিপতি স্ত্রী কারাগারে

Share the post

সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ নওয়াব আলীর স্ত্রী গোলজার বেগমকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। দুদকের করা মামলায় দুপুরে গোলজার বেগম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন।এসময় তিনি আদালতে জামিনের আবেদন করেন। তবে, আদালত আবেদন নাকচ করে গোলজার বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, দীর্ঘদিন ধরে নওয়াব আলী দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক সাজিয়েছেন স্ত্রী গোলজার বেগমকে। মাছ চাষ থেকে ১ কোটি ১০ লাখ টাকা আয় করেছেন বলে কাগজপত্রে দেখালেও বাস্তবে মাছ চাষের অস্তিত্ব পাওয়া যায়নি।

দুদক এই বিষয়ে অনুসন্ধান চালিয়ে গোলজার বেগম ও তার স্বামীর মোট ১ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমান পায়। পাশাপাশি তাদের বিরুদ্ধে অর্থপাচারেরও প্রমান মেলে।

২০১৯ সালে নওয়াব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় অভিযুক্ত দুই আয়কর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

গোলজার বেগমের স্বামী মোহাম্মদ নওয়াব বর্তমানে ঢাকায় সিআইডির এসআই পদে আছেন। অন্যদিকে গোলাজার বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]