এল, কে. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. এম. এইচ. কবিরের নেতৃত্বে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে শুভেচ্ছা।

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: আজ রবিবার সকাল ১০ টায় এল.কে. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. এম. এইচ. কবির এর নেতৃত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষিকারা বীর মুক্তিযোদ্ধা, জননেতা, সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল এর বাসভবনে গিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডা. এম. এইচ. কবির বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি শুধু একজন শিক্ষা অনুরাগীই নন, বরং একজন মানবিক ও সমাজসেবক হিসেবেও এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বীর আহম্মদপুর ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি গ্রামের গরিব, অসহায় ও অসুবিধাগ্রস্ত মানুষের জন্য নিজ বাড়িতেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
ডা. কবির বলেন, “আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ করার জন্য। মানুষের কল্যাণে কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।” এছাড়াও তিনি বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন। শিক্ষা, মানবতা ও সমাজসেবার অনন্য সমন্বয়ে তিনি আজ এলাকায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত।
শিক্ষকবৃন্দ এ সময় সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন। সরদার সাখাওয়াত হোসেন বকুল সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষকরা জাতি গঠনের প্রকৃত কারিগর—তাদের মর্যাদা রক্ষা ও শিক্ষা উন্নয়নে আমি সবসময় পাশে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]