এম রেজাউল করিম চৌধুরীর বাসায় হঠাৎ উপস্থিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর বাসায় হঠাৎ উপস্থিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তারা রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাসায় আসেন। আসন্ন চসিক নির্বাচন নিয়ে তাদের এই বৈঠক বলে দলের একটি সূত্র মহানগর নিউজকে নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও একরকম ‘হঠাৎ’ এই বৈঠকে নির্বাচনই প্রধান ইস্যু ছিল বলে জানা গেছে।

চলতি বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ভোটগ্রহণের কয়েকদিন আগেই স্থগিত করা হয় নির্বাচন।

মেয়রের দায়িত্বে থাকা আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হলে ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে। খোরশেদ আলম সুজন দায়িত্ব নেওয়ার পর নানা চমক দেখিয়ে মন জয়ের চেষ্টা করেন নগরবাসী ও দলের হাইকমাণ্ডের।

গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে জানানো হয় স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। এ লক্ষ্যে কমিশন চারটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর মৃত্যুজনিত কারণে পুনঃতফশিল ঘোষণা করে একইদিন ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের সহযোগী সংগঠনগুলোর গ্রুপিং-দূরত্ব দূর করে যাতে সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে সে বিষয়টি নিশ্চিত করতে ঢাকা থেকে ছুটে এসেছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা মাহবুব উল আলম হানিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]