এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

ডেস্ক নিউজ   :       এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে সাংসদের ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে ০৩ নভেম্বর সকাল ১১.০০ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন-দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রারম্ভে সোনার বাংলাকে মেধাহীন করতে স্বাধীনতা বিরোধীরা জাতীয় ৪ (চার) নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল। তাঁরা জাতীয় চার নেতার পলাতক হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জোর দাবী জানান।

দোয়া মাহফিলে ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিয়াজ উদ্দিন এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বর্তমান শেখ হাসিনা সরকারের সফলতা ও করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার এবং দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে তাঁর বাসভবনে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এম. এ. লতিফ এমপি’র সুস্থতার জন্যও দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এম. হাসান মুরাদ, লবণ শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, স্বাধীনতা নারী শক্তি’ সংগঠনের পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, ২৯ নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি মোঃ আফছার উদ্দিন, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ম-সম্পাদক সৈয়দ মোহাম্মদ হোসেন, সিএন্ডএফ এসোসিয়েশন’র সহ-সভাপতি জহুর আলম, ২৯ নং ওয়ার্ড যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিউর রহমান টিপু ৩৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা সালাহ উদ্দিন বাবর।

উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি ওয়াহিদুল আলম, মোঃ জোনাব আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতে খড়ি স্কুল এন্ড কলেজ’র প্রভাষক মোঃ গোলাম, কিবরিয়া, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ইউনিট-১’র সাধারণ সম্পাদক মোঃ জাবের হোসেন, পতেঙ্গা থানার শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ আলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা এজহার মিয়া, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট সভাপতি জনাব আব্দুস শুক্কুর, ইমতিয়াজ মেম্বার, ইকবাল আল নুরী, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, , ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ইউনিট সভাপতি আবদুল মান্নান চৌধুরী, ইউনিট সভাপতি মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ রিফাত আলম ও যুবলীগ সভাপতি মোঃ জাকির মিয়া, ২৯ নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক শাহীন সরোয়ার, চট্টগ্রাম মহানগর যুবলীগ’র সদস্য মোঃ আক্তার হোসেন, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদ’র সাবেক এজিএস মুস্তাকিম আহমদ (গুড্ডু), যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল, মোঃ আনোয়ার আলী মোঃ সোহেল ও মোঃ জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]