এতিমখানায় রেজাউল করিম চৌধুরীর সেহেরী ও ইফতার সামগ্রী প্রদান

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর ইমাম আবু হানিফা (রা:) এতিমখানার সদস্যদের জন্য সেহরী ও ইফতার সামগ্রী প্রদান করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। শনিবার ৯ মে সকালে নিজ বাড়ীতে এতিমখানার পরিচালক হাফেজ মো: আব্দুর রহিমের হাতে সেহেরী ও ইফতার সামগ্রী তুলে দেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে শুধু নয়, যেকোন সময়ে মানুষের পাশে থাকা আমার চিরাচরিত স্বভাব। মানুষের জন্য আজীবন সাধ্যমতো করে যেতে চাই। করোনা মহামারি থেকে বাচঁতে সরকারী নিদের্শনা মেনে চলার পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান। করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর মানবতার সেবক হয়ে চট্টগ্রাম নগরীর গরীব, দু:স্থ, অসহায়, এতিম ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। করোনার প্রকোপ শুরু থেকেই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নিজ উদ্দ্যেগে নগরীর ৪১ ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজারসহ খাদ্য সামগ্রী এবং রমজানে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]