উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ ৪ জুয়ারি গ্রেপ্তার

Share the post
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ জুয়া খেলার সময় ৪ জুয়ারি কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রাম বিলে নৌকার উপর ভ্রাম্যমান এই জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারি কে আটক করে। আটককৃতরা হলেন উল্লাপাড়ার গয়হাট্টা বাজার এলাকার জহুরুল ইসলামের ছেলে সামিউল ইসলাম সাগর (৩৫), গয়হাট্টা ফরিদপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শামিম রেজা (৪০), গয়হাট্টা বাগলগাঁতী গ্রামের নাজিমুদ্দিন এর ছেলে আব্দুল হালিম (৪৫), চন্দ্রগাঁতী গ্রামের আরিফ উদ্দিনের ছেলে মোঃ জাহিদ (৪৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা বর্ষা মৌসুমে চলনবিল এলাকায় নৌকা উপর ভ্রাম্যমাণ জুয়া বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলা পরিচালনা করেন। এই জুয়া খেলতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুয়ারিরা হাইজ ও মাইক্রোবাস যোগে এই এলাকায় আসে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,  আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, ব্যবহৃত নৌকা এবং জুয়া খেলার সরঞ্জাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার  মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]