উদ্যোক্তা হতে প্রয়োজন গভীর আত্মবিশ্বাস ও আন্তরিক প্রচেষ্টা : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

Share the post

নিউজ ডেস্ক:   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ভাল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন গভীর আত্মবিশ্বাস ও নিজ-নিজ আন্তরিক প্রচেষ্টা।
তিনি চাকরীর পেছনে না ঘুরে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে চাকুরি দাতা হিসেবে নিজেদের নিজেকে গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

মোস্তাফা জব্বার শুক্রবার বিকেলে পর্যটন শহর-কক্সবাজারে ডিজিটাল প্লাটফর্মে কক্সবাজার ইয়থ এন্টারপি্িরনয়ার্স ক্লাব আয়োজিত ‘উদ্যোক্তা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি-খাতে তাঁর জীবনের ৩৩ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিজে কিছু করে নিজের উদ্যোগকে কাজে লাগানো চাকুরির চেয়ে অনেক বেশী চ্যালেঞ্জিং। চাকরিতে ঝুঁকি নেই কিন্তু উদ্যোক্তা হতে ঝুঁকি আছে। তবে,চেষ্টা থাকলে এই ঝুঁকি অতিক্রম কাটিয়ে সফল উদ্যোক্তা হওয়া কঠিন কিছু নয়।

কক্সবাজার ইয়ুথ এন্টারপ্রিনিয়ার্স ক্লাবের আহ্বায়ক রিয়াজ উল্লাহ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলার পুলিশ সুপার জিল্লুুর রহমান, কক্সবাজার চেম্বারের প্রেসিডেন্ট আবু মোরশেদ, ও নারী উদ্যোক্তা জাহানারা ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]