উখিয়া কুতুপালং ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধিঃ প্রতিবারই রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গুলাগুলি হচ্ছে, নিহত, আহতর ঘটনা শেষ নেই সেখানে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)। এ ঘটনায় আরো অন্তত দশজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে,নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে রবিবার (৪ অক্টোবর) ভোরে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুইটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল অনেকদিন থেকে। এর আগেও দুই গ্রুপের মধ্যে ছোট-বড় বেশ কয়েকবার ঘটনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]