উখিয়া নিজ কন্যা শিশুকে জবাই করে হত্যা

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত পিতার লোহার আঘাতে ঘুমন্ত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় পাশের খালে। এঘটনায় ঘাতক বাবাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার কুনারপাড়ায় এই ঘটনা  ঘটে। নিহত শিশু তানিছ ফাতেমা জুতি স্থানীয় আমান উল্লাহ ওরফে আমান মিস্ত্রির সন্তান। সেই পিতা আমানের হাতেই নির্মমভাবে হত্যার শিকার হন চার বছরের শিশু জুতি৷
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে আমান উল্লাহ শামলাপুর বাজারে গিয়ে গাঁজা সেবন করেন। তার ইচ্ছে অনুযায়ী গাঁজা সেবন করে  নেশাগ্রস্ত অবস্থায়  সন্ধ্যার দিকে বাড়িতে ফেরেন। এরপর স্ত্রীর সঙ্গে বেঁধে যায় তীব্র ঝগড়া। তার নির্যাতনের কারণে ওই সময় স্ত্রী বড় দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, ঘুমন্ত শিশু  জুতিকে বাড়িতে রেখে যায়। আমান উল্লাহ কোনো চিন্তা না করেই ঘুমন্ত শিশু জুতির মাথায়  লোহা  দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত হলে মনখালী খালে লাশ ভাসিয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর স্থানীয়দের সহযোগিতায় আমানের স্ত্রী বাড়িতে ফিরেন, এসময় তার সন্তানকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শিশু জুতিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মনখালী খালে তার লাশ ভাসতে দেখা যায়। পুলিশ গিয়ে  লাশ উদ্ধার করেন।
এব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, এঘটনায় জড়িত পিতাকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]