উখিয়া উপজেলার নতুন ইউএনও নিজাম উদ্দিন আহমেদ যোগদান করেছে আজ

Share the post

সমান আল-হুমাম,কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার উখিয়া উপজেলায় নতুন নিয়োগ পাওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নিজাম উদ্দিন আহমেদ যোগদান করেছেন। আজ বুধবার ৩০ সেপ্টেম্বর পূর্বাহ্নে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান সম্পন্ন করেন। যোগদান শেষে কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের সাথে ভারপ্রাপ্ত (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন, আমিমুল এহসান খান সহ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ খবর নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী প্রধান ফরিদুল আলম। আজ অপরাহ্নে উখিয়ার নবাগত ইউএনও নিজাম উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আমিনুল আহসান থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। উখিয়া উপজেলার নতুন ইউএনও নিজাম উদ্দিন আহমদের দেশের বাড়ি কুমিল্লা তার শ্বশুরবাড়ির চট্টগ্রামে। জানা যায় গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা কর্তৃক ১৯৬ নম্বর স্মারকে জারিকৃত এক প্রজ্ঞাপনের নিজাম উদ্দিন আহমেদসহ ১০ জন বিসিএস প্রশাসন ক্যাডারের একই পদমর্যাদায় কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউনিয়ন হিসেবে নিয়োগ দেওয়া হয়। উখিয়া উপজেলার সদ্যবিদায়ী ইউএনও মোহাম্মদ নিকারুজ্জামান গত ২৪ সেপ্টেম্বর শেষ কর্মদিবস অতিবাহিত করেন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আমিনুল আহসান কে ইউএনওর দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেন। গত ১৩ আগস্ট ১৫০ নম্বর স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস.এম আব্দুল্লাহ আল মামুন এ প্রজ্ঞাপন জারি করেন। সদ্য বিদায়ী নিকারুজ্জামান ২০২৭ সালের ১৫ ই অক্টোবর ইউএনও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তবে এর আগেই বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় (২০১০-২০২০) অর্থবছরের বার্ষিক মাস্টার্স কোর্সে অংশ গ্রহণের জন্য মনিরুজ্জামান (১৮৮১১) সহ ৬০ জন কর্মকর্তাকে মনোনীত করেন। সদ্য বিদায়ী উপজেলার নিকারুজ্জামান যুক্তরাষ্ট্রের বিখ্যাত উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটি অফ রিডিং এ পাবলিক পলিসি (ফুল টাইম)বিষয়ে মাস্টার্স করবেন। আগামী ৪ অক্টোবর ২০২০ রবিবার নিকারুজ্জামান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যগ করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]