ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

Share the post

মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি : ঈদ সবার জন্য আনন্দের দিন। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর এ দিনটিতে অনেক শিক্ষার্থীই নানা কারণে বাড়ি ফিরতে পারেন না। তাদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে বিশেষ খাবারের আয়োজন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা এবং এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক।

অর্থনীতি বিভাগের হলে থাকা শিক্ষার্থীদের জন্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা খাবারের ব্যবস্থা করেন, আর অধ্যাপক ড. মো. আজিজুল হক শিক্ষার্থীদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন।

অধ্যাপক ড. মো. আজিজুল হক বলেন, “ঈদেও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে থেকে যায়। কেউ পারিবারিক শূন্যতায়, কেউ স্বপ্নপূরণের মিশনে এতটাই নিবেদিত যে উৎসবেও আনন্দে মাততে চায় না। আমার নিজের শিক্ষাজীবনেও এমন ব্যতিক্রমী মানুষদের দেখেছি। তাই, যখন জানতে পারলাম আমার বিভাগের কিছু শিক্ষার্থী এবারের ঈদেও ক্যাম্পাসে থাকছে, তখন তাদের সঙ্গে ঈদের দুপুর কাটানোর সিদ্ধান্ত নিই। তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি এবং নিজেও তাদের সঙ্গে অংশ নিয়েছি। এ অনুভূতির কোনো সীমা নেই।”

অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা বলেন, “ঈদের দিন সবাই পরিবারে ভালো খাবার খেতে পারে, কিন্তু হলে থাকা শিক্ষার্থীদের সে সুযোগ নেই। তাই তাদের জন্য এ ছোট আয়োজন করেছি।”

এ মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মনে ঈদের আনন্দকে আরও গভীর ও হৃদয়গ্রাহী করে তুলেছে। প্রিয়জনদের থেকে দূরে থাকলেও এই উষ্ণ আয়োজন তাদের একাকীত্ব লাঘব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]