ঈদের দিনে সর্বোচ্চ করোনাক্রান্ত শনাক্ত, মৃত্যু ২১জনের

Share the post

সারাদেশঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে আরো ২১জন।

সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

সোমবারের আক্রান্তদের নিয়ে  মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৫৫৮৫ জনে এবং মোট মৃতের সংখ্যা ৫০১জন।

ঈদকে কেন্দ্র করে কেউ যাতে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি থেকে দূরে সরে না যায় সেজন্য আগে থেকেই বারবার সতর্ক করে আসছিল সরকারি এ সংস্থাটি। তবে ঈদে মানুষের বাড়ি ফেরার সময় বারবারই সেই নির্দেশনা উপেক্ষা করার খবর সামনে এসেছে।

এছাড়া ঈদের দিন নামাজ পড়তে গিয়েও দেশের বিভিন্নস্থানে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি উপেক্ষা করতে দেখা গেছে। এমন ঘটনা সবার জন্য ভয়াবহ হতে পারে বলে বারবার সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করার পরও বিষয়টিকে আমলে না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে ঈদের দ্বিতীয় আগের দিন দেশে ২৮ জনের মৃত্যু ও দেড় সহস্রাধিক মানুষের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য দিয়েছিল সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]