ইয়াবা মামলার ভয় দেখিয়ে টাকা ছিনতাই, এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Share the post

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই থানার দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই ব্যবসায়ী।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ড থানায় দণ্ডবিধির ১৭০/৩৯৫ ধারায় এই মামলা দায়ের করা হয়।মামলায় দুই পুলিশ সদস্য বাদে বাকি যে ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন রিপন (৩৫), হারুন (৩৩), রাজু (২৫)। তিনজনই পুলিশের সোর্স হিসেবে পরিচিত।

এই মামলার প্রধান দুই আসামিকে রাতেই গ্রেপ্তার দেখিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাদের সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সীতাকুণ্ড থানার এই দুই পুলিশ সদস্য হলেন এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। তারা দুই জনই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর আবু জাফর নামে জামালপুরের এক ব্যবসায়ী পুরাতন ট্রাক কেনার উদ্দেশ্যে সীতাকুণ্ড আসেন। গাড়ি মনমতো না হলে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসের টিকেট করে কাউন্টারে অপেক্ষা করতে থাকেন তিনি। এমন সময় এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম উক্ত ব্যবসায়ীকে তল্লাশি করে পকেটে ইয়াবা পাওয়া গেছে বলে তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে।

এরপর তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে কিছুদূর গিয়ে গাড়ি কেনার জন্য তার সাথে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এই ঘটনায় পরদিন (২১ ডিসেম্বর) ওই ব্যবসায়ী পুলিশ সুপার (এসপি) বরাবর অভিযোগ করেন।

পরে ওই ব্যবসায়ীর অভিযোগ তদন্তের জন্য সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমকে নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]