ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান লতিফ নেজামী আর নেই

Share the post

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন

১১ মে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। 

দলটির নেতাকর্মীরা জানান, সোমবার মাগরিবের নামাজের অজু করতে গিয়ে লুটিয়ে পড়েন মাওলানা আবদুল লতিফ নেজামী। দ্রুত হাসপতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লতিফ নেজামীর লাশ রাতেই জন্মস্থান নরসিংদীর শিবপুরে নিয়ে যাওয়া হবে।

সেখানে ইটাখোলা গ্রামে মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

লতিফ নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মাওলানা আবদুল লতিফ নেজামী প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে তিনি আমৃত্যু ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মাওলানা নেজামী হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল।

চারদলীয় জোট ২০১২ সালে সম্প্রসারণ করে ২০ দল করা হলেও সেই জোটে ইসলামী ঐক্যজোট ছিল।

২০১৬ সালের ৭ জানুয়ারি ২০ দলীয় জোটে মতভিন্নতায় নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটা অংশ জোট থেকে বেরিয়ে আসে। তখন মাওলানা এমএ রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি অংশ ২০ দলে থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]