ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Share the post

নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তারা স্বামী-স্ত্রী।আটকের সময় এরশাদ উল্যাহ (২৮) ও নাজমা আক্তারের (৩৯) কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।মঙ্গলবার (৪ মার্চ) রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে একটি ডায়াগনস্টিকের সামনে থেকে ইয়াবা বেচা-কেনার সময় তাদের আটক করা হয়।

মাদককারবারী এরশাদ উল্যাহর বাড়ি কক্সবাজারের টেকনাফের হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ায় এবং নাজমা আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুরের মিঝি বাড়ি।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, গ্রেপ্তার দুই জন পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আগের একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে নতুন করে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]