ইবিস্থ লালমনিরহাট ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহিউল, রবি

Share the post
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সংগঠনটির উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের রবিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানটিতে বিদায়ী সভাপতি ফাইমুন নোমানের সভাপতিত্ব এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোকসিতুর রহমান সম্পদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিক বলেন, “জেলা ভিত্তিক কল্যাণ সমিতিগুলো কেবল একটি সংগঠন নয়, এটি একই জেলার শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন গড়ে তোলার একটি উজ্জ্বল উদাহরণ। এখান থেকেই নেতৃত্বগুণ, সহমর্মিতা আর মানবিকতা তৈরির ভিত রচিত হয়। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে লালমনিরহাট সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”
নবনিযুক্ত সভাপতি মাহিউল ইসলাম বলেন, “লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি আমার কাছে কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের দূর-দূরান্ত থেকে এসে এই ক্যাম্পাসে টিকে থাকার আত্মার বন্ধন। প্রায় তিনশ কিলোমিটার দূরে বাড়ি রেখে আমরা এখানে এসে যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি—এই মানসিকতা থেকেই আমরা একত্রিত হই। আমরা চাই, এই ১৭৫ একরের ক্যাম্পাসে আমরা যেন সত্যিকার অর্থেই একটি পরিবারের মতো থাকতে পারি। একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে পারি। সবার সহযোগিতা আর ভালোবাসাই আমাদের পথচলার মূল শক্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]