ইবিতে পরীক্ষা নিয়ন্ত্রক ও গ্রন্থাগারিক পদে নতুন দুই মুখ

Share the post
নূর ই আলম ,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক দুই পদে (পরীক্ষা নিয়ন্ত্রক ও গ্রন্থাগারিক) নতুন নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ নিয়োগ প্রদান করেন।
শনিবার (৮ মার্চ) উপাচার্য স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশে তাদের এ পদে নিয়োগ দেয়া হয়।নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ।
অফিস আদেশ সূত্রে, মো. আবুল কালাম আজাদকে তার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে এবং মোছা. শাহনাজ বেগমকে তার গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ উপ-গ্রন্থাগারিক পদে ফিরিয়ে নেয়া হয়েছে। তারা উভয়ই পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক এই পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কুমারখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মিকাইল ইসলাম

Share the post

Share the post কুমারখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা শুরু সংস্কৃতির সঙ্গে কুমারখালীর প্রাণিসম্পদকেও এগিয়ে নিতে হবে ঃ ইউএনও মিকাইল ইসলাম স্বাধীন রাষ্ট্রগঠনের সকল উপকরণ কুমারখালীতে আছে ঃ ইউএনও মিকাইল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেছেন, ‘ এক স্বাধীন রাষ্ট্রগঠনে যতগুলো উপকরণ প্রয়োজন, তার সবকটি কুমারখালীতে আছে। […]

মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীদের একাংশের কাফনের কাপড় পরে মিছিল

Share the post

Share the postকুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি :কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে এবং মাথায় বেধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। তৃণমূল বিএনপির ব্যানারে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপিতলা […]