ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন

Share the post
নূর ই আলম,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান।
বৃহস্পতিবার  (১৯ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
নব মনোনীত ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী  বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ, ঐকান্তিক প্রচেষ্টা ও সকলের সহযোগিতার মাধ্যমে আমরা সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কাজ করতে পারবো।
সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার দায়িত্বের শুরুতে লেখক ফোরামের মৌলিক কার্যক্রমের অংশ হিসেবে লেখালেখির সংখ্যা ও মান বৃদ্ধি, ইবি শাখার নতুন নেতৃত্ব সৃষ্টি এবং মানসম্মত ও সৃষ্টিশীল লেখক তৈরিতে জোর দিতে চাই। এমনকি একবিংশ শতাব্দীর সাথে তাল মিলিয়ে একাডেমিকের বাইরে প্রযুক্তিগত বিষয়ে তরুণ লেখকদের দক্ষ করে তোলা এবং সকলের সহযোগিতায় ইবি শাখার গৌরবোজ্জ্বল ইতিহাসের পূনরাবৃত্তি ঘটাবো বলে বিশ্বাস রাখি।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এছাড়া ইবি শাখা পরপর চার বারের বর্ষসেরা শাখা নির্বাচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]