ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীনবরণ উপলক্ষে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, ইবি শাখা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ইউসুফ আহমদ মনসুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খান ও ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো. নুর আলম বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোতাজুল করিম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আশিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আহমাদ আব্দুল জলিল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জমারত আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হিরা সরকার।
অনুষ্ঠানে প্রধান আলোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, “যে মানুষ তার চাহিদাকে জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে, সে ফেরেশতার থেকেও দামি। আর যে পারে না, সে প্রকৃত মানুষ নয়।”
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন এমন একটি প্রজন্ম গড়তে চায় যারা নিজেকে যেমন গড়ে তুলবে, তেমনি সমাজ পরিবর্তনেও অবদান রাখবে। তাদের চরিত্র হবে এমন, যাদের দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়বে। তিনি উল্লেখ করেন, কেবল ঈমান আনা যথেষ্ট নয়; জান্নাতের সর্বোচ্চ স্তর ‘জান্নাতুল ফেরদাউস’ অর্জনের লক্ষ্য রাখতে হবে। এজন্য নবীদের আদর্শকে অনুসরণ করে জীবন গঠন করতে হবে।
শায়েখে চরমোনাই বলেন, “আমরাই হুংকার দেব, আমরাই কান্নাকাটি করব, আমরাই সেজদায় পড়ব এবং আমরাই বেইমানদের বিরুদ্ধে বুক উঁচু করে দাঁড়াব। মানুষ তখনই প্রকৃত মানুষ হয়, যখন সে নিজের চাহিদাকে জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রণ করে। যারা তা পারে, তারা ফেরেশতার চেয়েও মর্যাদাবান হবে; আর যারা পারে না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট হবে।”
তিনি নবীনদের উদ্দেশে বলেন, দুনিয়ার ক্যারিয়ার গড়ার পাশাপাশি আখিরাতের ক্যারিয়ার গড়াও জরুরি। নবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]