আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুরকারীদের কয়েকজন গ্রেপ্তার

Share the post

আশ্রয়ণ প্রকল্পের ঘর যারা ভেঙেছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও করা হবে, বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে একাদশ সংসদের ১৪তম অধিবেশনের ২০২১ সালের এ পর্যায়ের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “এ প্রকল্পের যেখানে যেখানে ত্রুটি ধরা পড়েছে সেসবের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে”।

এসময় দেশে করোনার টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, “দেশে করোনা টিকার কোন সংকট নেই। ইতোমধ্যে ২৪ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। ক্রমান্বয়ে দেশের প্রতিটি নাগরিককে টিকা দেয়া হবে”।

এছাড়া চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ আছে কি না এ বিষয়ের সংসদ সদস্যদের আলোচনার প্রসঙ্গে টানেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “সেখানে জিয়ার মরদেহ আছে এমন কোন প্রমাণ নেই। জিয়া মারা যাওয়ার কয়েকদিন পরে কারো বুদ্ধিতে একটি বাক্স এনে চন্দ্রিমা উদ্যানে কবর দেয়া হয়েছিলো। এ কফিনে জিয়ার মরদেহ আছে কি না এমন প্রশ্নের জবাবে জেনারেল এরশাদ বলেছিলেন, তার মরদেহ পাবো কোথায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]