আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে বোয়ালখালীর ১ ব্যক্তির মৃত্যু

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী: আমেরিকা নিউওয়ার্কে করোনা আক্রান্ত হয়ে বোয়ালখালী উপজেলার আবদুল মান্নান (৫৫) নামে ১ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার চরখিজিরপুর সাতগরিয়াপাড়ার মরহুম আবদুল নবীর ছেলে। বিশ্বে ভয়াবহ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকা নিউওয়ার্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, ৩৫ বছর আগে বড় ভাই মরহুম মোতালেব’র হাত ধরে ভাগ্য পরির্বতনে পাড়ি জমান ওমানের মসকেটে। সেখানে ডিভি ভিসা পেয়ে ১৯৮৮ সালে ওমান থেকে আমেরিকায় চলে যান। ৩২ বছর সীমাহীন কষ্টে আর্জিত অর্থ দিয়ে ভাই-বোন, আত্নীয়-স্বজনের জন্য কাজ করে গেছেন তিনি। দীর্ঘ ৩২ বছর প্রবাস জীবনে পরিবার, আত্নীয়-স্বজনকে আর্থিকভাবে স্বচ্ছালতায় তিনি অসমান্য অবদান রেখে গেছেন। মৃত্যুর আগ মুহুর্তেও তার মরহুম বাবা-মায়ের নামে একটি মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। জানতে চাইলে তার এলাকার এক ব্যস্তি আতিকুর রহমান আতিক জানান, দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে তিনি আমেরিকায় চলে যান। দীর্ঘ ৩২ বছর সীমাহীন কষ্টে আর্জিত অর্থ দিয়ে ভাই-বোন আত্নীয়-স্বজনের জন্য নিজের জীবন উৎসর্গ করে কাজ করেছেন, হঠাৎ এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে নিউওয়ার্কে নিহতের সহধর্মিণী, ৬ ছেলে, ১ মেয়ে রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]