আন্দোলনের মুখে ববি উপাচার্য ড. শুচিতাকে অপসারণ-নতুন উপাচার্য তৌফিক আলম

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। অন্তবর্তিকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। উপাচার্যের অপসারণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে আনন্দ মিছিল করেছে  আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যায় শিক্ষামন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ববি ভিসি শুচিতাকে অপসারণের বিষয়টি জানা যায়।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয় পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগে নতুন অন্তবর্তিকালীন উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. তৌফিক আলম নিয়োগ দেয়া হয়েছে৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক।
একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত একমাস যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করে। সর্বশেষ গতকাল রাত ১০টায় অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ  কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]