আন্তর্জাতিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে ৫ টিম

Share the post

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প পরিদর্শনে আগামী দুবছরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ র মোট ৫টি মিশন টিম আসবে বাংলাদেশে। প্রকল্পটি আন্তর্জাতিক মানদন্ড মেনে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এই পরিদর্শনগুলো হবেকর্তৃপক্ষ জানিয়েছে, পরমাণু শক্তি সংস্থার পরিদর্শনের জন্য প্রস্তুত তারা। প্রকল্পের নিরাপত্তায় কোনো ছাড় দিচ্ছে না বাংলাদেশ। ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। পদ্মার পাড়ে পাবনা জেলার রূপপুরে চলছে ব্যাপক মহাকর্মযজ্ঞ।

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব রোধে বিশ্বজুড়ে পারমাণবিক বিদুৎকেন্দ্রসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দেয়া হচ্ছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় চুল্লীর নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

রুপপুরের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন হয়েছে রোববার। কর্তৃপক্ষ বলছে, ভিভিইআর টাইপ রিঅ্যাক্টরে থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বিশ্বে পরমানু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। নিরাপত্তা বিষয়ে তদারকি করতে আইএইএর পরিদর্শক দল আসবে বাংলাদেশে। পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা, কেন্দ্রের সুরক্ষা, স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা, দুর্যোগে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক অবকাঠামো পর্যালোচনা করবেন তারা।

রূপপুর পারমানবিক বিদুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ২০২৩ সালে ১২০০ মেগাওয়াট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]