আচরণবিধি ভেঙে আতিকুলের সভায় সাংসদ সাদেক

Share the post

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারে আচারবিধি লঙ্ঘন করে এমপি সাদেক খান অংশ নেন। তালতলা, ঢাকা, ১৪ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেনরাজধানী ঢাকার আগারগাঁওয়ের শতদল কমপ্লেক্স মাঠে নির্বাচনী সভায় বেলা ১১টা থেকে উপস্থিত হওয়ার কথা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে আসেননি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সেখানে উপস্থিত হন ঢাকা ১৩ আসনের সাংসদ সাদেক খান।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো সাংসদ কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে বা নির্বাচনের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। এই বিষয়ে সাংসদ সাদেক খানকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি এমনিতেই এসেছি। একটু পরে চলে যাব। নির্বাচনী প্রচারে অংশ নেব না।’

প্রথমে মঞ্চে বসে থাকলেও গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করার পর তিনি সরে যান। এর কিছুক্ষণ পর শতদল কমপ্লেক্স মাঠ থেকে বের হয়ে যান তিনি। বেলা ২টার আগে কোনো মাইক ব্যবহার করার নিয়ম না থাকলেও ঢাকা ১৩ এবং ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতারা সভায় সকাল ১০টার মতো মাইক বাজাচ্ছে। যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হামিদা আক্তার এবং ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে নৌকার পক্ষে ভোট চেয়ে স্লোগান ও বক্তৃতা দিচ্ছেন।

শতদল কমপ্লেক্সের সভা শেষে ঢাকা ১৩ আসনের ২৮, ২৯, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের দলীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]