আগামী সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা

Share the post

পৌষের শুরুতেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশজুড়ে চলছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারো নতুন করে দেশের কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামী শুক্র বা শনিবার থেকে আবারো সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবার কমে গেছে। আগামী দুদিনে আরো কমতে পারে। একইসঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে। আগামী সপ্তাহে আবারো দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা রয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]