আগামী বছরই রাজধানীতে চলবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন-মেট্রোরেল

Share the post

আগামী বছরই রাজধানীতে চলবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন-মেট্রোরেল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত কাজ করছেন কর্মীরা। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে মেট্রোরেলের কাজ ৭২ ভাগের বেশি শেষ হয়েছে।

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে রেল। এ অংশের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন স্টেশনগুলোর প্রবেশ ও বহিঃর্গমনের কাঠামো তৈরির কাজ চলছে।

এছাড়াও নিয়মিত উত্তরা থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক চলাচল হচ্ছে। চার থেকে পাঁচ মাস পর মেট্রোরেলের বৈদ্যুতিক সংযোগসহ, যোগাযোগ ব্যবস্থা ও স্টেশনগুলোতে ট্রেনগুলো ঠিকমত থামছে কিনা সেটি পরীক্ষা করা হবে।

ছয় মাস এ পরীক্ষা শেষে আনুষ্ঠানিক যাত্রী পরিবহনে প্রস্তুত হবে মেট্রোরেল। এর মাধ্যমে প্রতি ঘন্টায় যাতায়াত করতে পারবে প্রায় ৬০ হাজার যাত্রী।

কর্তৃপক্ষ বলছে, প্রতিটি লাইনেই হবে একটি করে হাব, যা আশপাশের প্রতিটি রুটকে যুক্ত করবে ওই স্টেশনের সঙ্গে। এসব স্টেশনে নেমেই শুধু কেবল রাজধানীর যে কোনো প্রান্তই নয়। ঢাকার বাইরেও যে কোনো জায়গায় যাওয়ার পথ মিলবে। আর লাইন সিক্সের এই হাব হচ্ছে উত্তরা সেন্টার। থাকবে তিনটি স্টেশন প্লাজা সেই সঙ্গে যুক্ত হবে ফার্মগেটও।

এ ছাড়া প্রতিটি স্টেশন ও নামা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে স্টেশনের পরিধি। আসছে বছর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু হবে দেশের প্রথম মেট্রোরেল।

২০২৪ সালের আগেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোটা মেট্রোরেল চলবে। এ প্রকল্পের সার্বিক ব্যয় ২২ হাজার কোটি টাকা। ২০১২ সালের ১৮ই ডিসেম্বর প্রকল্পটি একনেকে অনুমোদন পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]