আগামি ৭ই জানুয়ারি ধামাইরহাট ব্যবসায়ি কল্যান সমবায় সমিতি লিঃ রেজি নং,৮০২৯এর নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ সমাপ্ত

Share the post

চট্টগ্রাম সংবাদ: শেষ সময়ে সভাপতি পদে মনোনয়ন ফরম গ্রহণ করেন বর্তমান কমিটির সভাপতি মোঃ শাহ আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম গ্রহণ করেন মোহাম্মদ সাইফুদ্দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৪ই ডিসেম্বর। আগামী ১৫ই ডিসেম্বর সকালে ১১টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র সম্পর্কে আপিল দাখিল করা হবে ১৭ই ডিসেম্বর হতে ২০ই ডিসেম্বর। আপিল শুনানি ও নিষ্পত্তির সময় ২১শে ডিসেম্বর হতে ২৩ই ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ কবে ২৪ই ডিসেম্বর বিকাল চারটায়। এবং ভোট গ্রহণ ৭ই জানুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ধামাইরহাট ভি এইড পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শিক্ষা ও ধর্মীয় সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চার জন কার্যকরি সদস্য নির্বাচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]