অসুস্থ হয়ে অর্ধ শত বছর বিছানায় শায়িত পাবনার সোনাই শেখ , অর্থের অভাবে মিলছে না চিকিৎসা

Share the post

পাবনা প্রতিনিধি ; প্রায় অর্ধ শত বছর এভাবেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের সোনাই শেখ । আপন বলতে তার নেই তেমন কেউ । তিনি এভাবেই অযত্ন আর অবহেলায় পড়ে আছেন একটি ভাঙা কুড়েঘরে। তার বাবা, মা, স্ত্রী, সন্তান, কেউ নেই । তিনি বিছানা থেকে উঠতে পারেন না হাটতেও পারেন না । এভাবেই ৪০ থেকে ৪৫ বছর বিছানায় শুয়ে খেয়ে না খেয়ে কোন মতে দিন পার করছেন এই সোনাই শেখ ।

সরকার কাছ থেকে তাকে কোন অনুদান, প্রতিবন্ধী ভাতা না দেওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, এখন আমি মরতে পারলেই বাচি আমার আর সরকারের কাছেন কোন কিছু চাওয়ার নেই । তিনি আরও বলেন, তার কোন ভোটার আইডি কার্ড নেই , তাই তিনি সরকারী কোন সাহায্য সহযোগীতা পাননি । আপন বলতে আছেন এক ছোট ভাই, তাদেরও সংসার চলে টানাপোড়ানের মধ্য দিয়ে । অর্থের অভাবে দুবেলা খাবার উন্নত চিকিৎসা বা ঠিকমত ওষুধ কোনটাই সোনাই শেখের কপালে জোটে না ।

অবাক দৃষ্টিতে সারাদিন পড়ে থাকে ছোট্ট একটি কুঁড়েঘরে । হঠাৎ কেই তাকে দেখতে গেলে সে নিরবে কান্নায় ভেঙে পড়েন । সমাজের বিত্তবানদের প্রতি সাহায্য কামনা করেন, প্রবীন এই অসুস্থ মানুষটি । সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]