অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিচ্ছেন রেজাউল করিম

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা মহামারির কারণে ঘরে থাকা মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী তুলে ‍দিচ্ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী। করোনায় মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়াপ পর থেকে তিনি অসহায়,গরীব মানুষের জন্য এই সেবা চালু করেন।নিজ উদ্দ্যেগে ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে অসহায় ও গরীব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন তিনি।

তারই ধারাবহিকতায় মাঝির ঘাট এলাকায় অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ও খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

এ সময় তিনি বলেন, যে কোন সময়ে মানুষের পাশে থাকা আমার চিরাচরিত স্বভাব। আমি মানুষের জন্য রাজনীতি করি। আর মানুষের জন্য কিছু করতে পারলে আমার নিজের খুব ভালো লাগে। করোনার কারণে গরীব অসহায় মানুষরা খুব কষ্টে আছে। আমি নিজ উদ্দ্যেগে তাদের পাশে দাঁড়িয়েছি। আমার সাধ্যমতো আমি সহায়তা করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন সভাপতি মুহাম্মদ রফিক, সাধারন সম্পাদক আব্দুল খালেক, নির্মান শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রানা, সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, মাঝিরঘাট ট্রাক ড্রাইভার বহুমুখি সমিতি সভাপতি মোহাম্মদ বশির, যুব শ্রমিকলীগের আহবায়ক কাজী টিটু, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাগর সহ অন্যান্য স্থানীয় আওয়ামীলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]