অভ্যন্তরীণ আন্দোলনে বহিরাগতদের ভীড়

Share the post
ইবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ করার পরপরই একদিকে যেমন অভিভাবক শূন্যতায় ভুগছে, অপরদিকে কে হবে আগামীর অভিভাবক এমন প্রশ্নেও এক জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভেতরে। তবে এসবের ভিড়ে দু’দফা আন্দোলন করে নিজ ক্যাম্পাসের শিক্ষককেই ক্যাম্পাসের উপাচার্য হিসেবে দেখতে চেয়েছেন কিছু শিক্ষার্থী৷ এদের আন্দোলন ইবির অভ্যন্তরীন ইস্যুতে দেখা যায় কিছু অপ্রাপ্ত বয়স্ক স্কুল পড়ুয়া ও বহিরাগতদের এমন অভিযোগ এসেছে। এ যেনো অভ্যন্তরীণ আন্দোলনে বহিরাগতদের হিড়িক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা পুনর্বহাল চলবেনা (ইসলামী বিশ্ববিদ্যালয়) নামের গ্রুপে গতকাল (২৫ আগষ্ট) রাতে একাধিক ব্যক্তিকে চিন্তিত করে এমন পোস্ট করেন পোস্টদাতা এনামুল হোসাইন।
ঐ পোস্টটিতে এনামুল বলেন, ‘বহিরাগত কোনো স্কুল শিক্ষার্থীরা যদি ইবির ভিসি নিয়ে কথা বলতে আসে এর থেকে লজ্জার কিছু নেই। নিউজে দেখেছি ইবির স্থানীয় বিতর্কিত ভিসি প্রার্থীরা ছাত্রদলের মদদে এসব করাচ্ছে। অত্যন্ত লজ্জার বিষয়!’ পোস্টের প্রতিক্রিয়া দেখিয়ে তাজমিন খান নামের একজন কমেন্ট করে বলেন, এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম? শেখপাড়ার মানুষ এসে আমাদের ভিসি চয়েজ করে দিচ্ছে।
মোঃ এনামুল হক পুলক নামের অন্য আরেকজন লিখেন, আপনারা কি নিজের বিশ্ববিদ্যালয়ের কোনো স্যারকে ভিসি হওয়ার যোগ্য মনে করেন না? বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের ভিসি ও হবে আমাদের স্যার এটায় হওয়া উচিত। তাহলে এত জট থাকবে না। নিজের ব্যাথা অন্যকে দিয়ে খোঁজার চেয়ে নিজে খোঁজ করা অনেক ভালো এবং কার্যকরি। এবিষয়ে পোস্টদাতা এনামুল হোসাইনের সাথে কথা হলে তিনি বলেন, ভিসি ক্যাম্পাস থেকে হবে এমন আন্দোলন হতেই পারে। যে দল ইচ্ছে করতে পারে। কিন্তু প্রথমত যে স্যারের নাম এসেছে, উনি বিতর্কিত এবং আন্দোলনে যারা এসেছে অধিকাংশ স্কুল পড়ুয়া। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্য সার্বজনীন আন্দোলনে যে কেউ অংশ নিতে পারে। কিন্তু ভিসি নির্ধারণ আন্দোলনে যদি স্কুল শিক্ষার্থীরা আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান আর থাকলো কোথায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]