অবশেষে ভালবাসার জয় – স্ত্রীর মর্যাদা পেলো পপি

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: অবশেষে নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে অনশনরত পপি স্ত্রীর মর্যাদা পেলো। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে ৫ দিন ধরে অবস্থানরত প্রেমিকা পপি’র বিয়ে হল তার প্রেমিক সাইফুলের সাথে। এর ফলে স্ত্রীর মর্যাদা পেলো পপি। সোমবার (১১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল মদনহাট পাবনাপাড়া গ্রামে প্রেমিকের নিজ বাড়ীতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মিসহ বিপুল পরিমাণ উৎসুক মানুষ উপস্থিত ছিলেন। বিয়েতে ৬ লক্ষ ১টাকা দেনমোহর ধার্য্য করা হয়। এই ঘটনায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। প্রেমিক সাইফুল একই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এবং পপি একই উপজেলার সোনারমোড় এলাকার মৃত আব্দুস সোবাহানের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার ৭ জানুয়ারী থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক সাইফুলের বাড়িতে অবস্থান নেন পপি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, র্দীর্ঘদিন ধরেই সাইফুল এবং পপি মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি জানাজানি হবার পর গত বছরের আগষ্ট মাসে তারা গাজীপুরে অবস্থান নেয়। সেখানে তারা স্বামী স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন থাকার পরে সম্প্রতি সাইফুল বাড়ী চলে আসে। পরে পপি সাইফুলকে বিয়ের জন্য চাপ দিলে নানা টালবাহানা করতে থাকে সাইফুল। এদিকে উপান্তর না দেখে পপি বিয়ের দাবিতে সাইফুলের বাড়ীতে অবস্থান শুরু করে। পরে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]