অবশেষে জনসাধারণের জন্য খুলল টেকনাফ থানার বন্ধ গেইট

Share the post

নিউজ ডেস্ক: অবশেষে জনসাধারণের জন্য খুলে দেয়া হলো কক্সবাজারের বহুল আলোচিত টেকনাফ থানার বন্ধ গেইট। প্রদীপকাণ্ডের রেশ ঘোচাতে কক্সবাজারে পুলিশের যে শুদ্ধি মিশন শুরু হয়েছে, তারই অংশ হিসাবে সকালে গেইট খুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে থানার দরজা বন্ধ রেখে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি দালাল, টাউট ও ইয়াবা ব্যবসায়ীদের সুবিধা দেয়ার অভিযোগ ছিলো টেকনাফ থানা পুলিশের বিরুদ্ধে।

দেশের পুলিশের স্থাপনাগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে টেকনাফ থানা। এই থানার বরখাস্তকৃত ওসি প্রদীপকাণ্ডের পর আমূল পরিবর্তন আনা হয়েছে পুরো পুলিশ প্রশাসনে।

৩টি লক্ষ্য নিয়ে শুরু হওয়া পুলিশের বিশেষ মিশনের দ্বিতীয় দিনেই চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন আসেন টেকনাফ থানায়।

ডিআইজি আনোয়ার হোসেন বলেন, সাধারণ মানুষের থানায় আসার প্রয়োজন হলে অবশ্যই আসবে। তাদের অভিযোগ থাকলে জানাবে। এখন থেকে এটা জনগণের নিরাপত্তা নিশ্চিতের জায়গা।

দেশের বিভিন্ন স্থান থেকে বদলি হয়ে আসা পুলিশ সদস্যদের বুঝিয়ে দেয়া হয় দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার কথা।

পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আমাদের কাজ হবে পেশাদারিত্বের সঙ্গে।

তবে দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী থানাকে দালাল এবং টাউটমুক্ত রাখা নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সদস্যদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, বাটপাররা যেন এখানে না আসতে পারে সেদিকে নজর রাখা হবে।

সিনহা হত্যাকাণ্ডের জের ধরে গত সপ্তাহে কক্সবাজারের পুলিশ সুপারসহ ১৫০৭ জনকে একযোগে বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]