অনির্দিষ্টকালের জন্য লকডাউন চট্টগ্রামের সাতকানিয়া

Share the post

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে লকডাউন কার্যকর হবে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

চট্টগ্রামের মোট ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে ৮ জনই সাতকানিয়া উপজেলার।

পশ্চিম ঢেমশা ইউনিয়নের এক ব্যক্তি (৬৯) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার রাতে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়।

গতকাল মঙ্গলবার সাতকানিয়ায় আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন ওই বৃদ্ধের ছেলে। একজন স্থানীয় গ্রাম পুলিশের সদস্য, একজন সিএনজিচালিত অটোরিকশার চালক, দুজন ব্যবসায়ী। তাঁরা ওই বৃদ্ধের চিকিৎসা থেকে শুরু করে দাফনের সময়ও কাছাকাছি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]