অগোচরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নওফেলের ‘জরুরি সেবা’ চালু

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যার কথা বিবেচনা করে সবার অগোচরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ‘জরুরি সেবা’ নাম্বার চালু করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগমকে নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অনেকটা স্থবির। অগোচরে সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের বিষয়টি চিন্তা করে তারা সাহায্য নিতে দ্বিধা করেন। তাদের এ আত্মসম্মানবোধের কথা বিবেচনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মধ্যবিত্ত পরিবারের জন্য এ জরুরি সেবা চালু করেছেন।-বাংলানিউজ

মধ্যবিত্ত পরিবারের সম্মানিত সদস্যদের প্রয়োজনে জরুরি সেবা নাম্বার ০১৩১৮৩২৬০১৬ তে ফোন করতে অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

এতে জরুরি সেবা গ্রহণকারীদের পরিচয় গোপন রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]