শাহজাদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মো: সবুজ হোসেন রাজা,  শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (সকাল সাড়ে ৮টা) বগুড়া–নগরবাড়ি মহাসড়কের মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। ফায়ার সার্ভিস কর্মী সাগর আলী […]

সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

জলিলুর রহমান জনি  সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার […]

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে কবুতর, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহারের সভাপতিত্বে এবং শিক্ষক এস. এম. […]

কাজিপুর উপজেলা প্রশাসনের আরও একটি প্রতিশ্রুতি পূরণের সূচনা- যমুনা নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু

জলিলুর রহমান জনি  সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে যমুনা নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে এই ড্রেজিং কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। যমুনা নদী দ্বারা বিভক্ত কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন নদীর ওপারে চরে অবস্থিত। প্রতি বছর শীত মৌসুমে নদীর নাব্যতা কমে যাওয়ায় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় […]

সিরাজগঞ্জে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ, ত্যাগী পরিবারের অবমূল্যায়নের অভিযোগ

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে সিরাজগঞ্জে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারেক জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জুবায়ের আজিম।  বৃহস্পতিবার  এক প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজনৈতিকভাবে পরীক্ষিত পরিবারকে উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা […]

সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের […]

শাহজাদপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। বাংলাদেশ […]

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সিরাজগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির […]

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জলিলুর রহমান জনি,  সিরাজগঞ্জ প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারা দেশের মতো সিরাজগঞ্জেও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনটির সূচনা হয় ভোরের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। তোপধ্বনির পর জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন […]

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আশঙ্কাজনক

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আকবর হোসাইনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী […]