চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

শাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। তিনি এর […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, রিমান্ড, এফিডেভিট, […]

চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দীন সিকদার। তিনি সোমবার  (২৯ ডিসেম্বর ) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত […]

শহীদ ওসমান হাদীর স্মরণে সন্দ্বীপে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শাহাদাত হোসেন সন্দ্বীপ  প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আয়োজনে শহীদ ওসমান হাদীর স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এস […]

সন্দ্বীপে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার নেতাকর্মীদের সঙ্গে মোস্তফা কামাল পাশার মতবিনিময়।

শাহাদাত হোসেন সন্দ্বীপ  প্রতিনিধি: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার পরামর্শে এ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট […]

মহান বিজয় দিবসে সন্দ্বীপে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় এনাম নাহার বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে […]

সন্দ্বীপে দিনব্যাপী কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।

শাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সন্দ্বীপে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসের কর্মসূচি শুরু হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সকাল সাড়ে ৮টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক […]

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

মোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী মিডিয়া সহ […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

মোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা করবেন বলে […]

সন্দ্বীপে কিশোরের বেপোরায়া মোটরবাইকের আঘাতে বৃদ্ধার মৃত্যু।

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের গুপ্তছাড়া বাজারে রবিবার দুপুর আনুমানিক ২ টার সময়। বাজারের পশ্চিম পাশের রাস্তা অতিক্রম করার সুনতি রানী মজুন্দার নামে এক বৃদ্ধাকে পশ্চিম দিক থেকে বেপরোয়া আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। এতে বৃদ্ধা মারাত্মক ভাবে আহত হয় পরে স্থানীয়রা বৃদ্ধাকে কে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের […]