শেরপুর-১ আসনের ফল নিয়ে আদালতে যাচ্ছেন বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা,

জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি:শেরপুর-১ (সদর) আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি দাবি করেছেন, নির্বাচনে বিভিন্ন অনিয়ম হয়েছে এবং ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচনের ব্যবস্থা নেওয়া উচিত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। […]

শেরপুরে নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় এক নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন রাসেল (৩৫) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।  তিনি স্থানীয় একটি […]

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার সহ নিহত ২ 

জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি :শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। […]

অবশেষে মনোনয়ন জমা দিলেন আলোচনায় থাকা প্রার্থী আব্দুল্লাহ বাদশা,

জহুরুল ইসলাম জপি, শেরপুর  প্রতিনিধি:দীর্ঘ জটিলতা ও আইনি প্রক্রিয়া শেষে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে  মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট দেরিতে […]