আজ কর্মসূচি পালন করছে না কোটাবিরোধী শিক্ষার্থীরা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত
আজ অবরোধ কর্মসূচি পালন করছে না কোটাবিরোধী শিক্ষার্থীরা। তবে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে কাল বুধবারের পর হরতালের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।চার দফা থেকে সরে এসে এক দফা দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে বিকাল ৩টা থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে জোট বেঁধে মধুর ক্যান্টির হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল […]

