ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র প্রফেসর ড. মো. […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের […]

কমলনগরে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি এবিএম আশরাফ উদ্দিন মিজান

কবির হোসেন রাকিব,প্রতিনিধি (লক্ষ্মীপুর) :লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক নির্দেশনা অমান্যের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার প্রেক্ষাপট ও বিবরণ: দলীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর […]

সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের কানগাতি সরকারি বিদ্যালয়ের পাশের মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিদ্যালয়ের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ […]

দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৫দিন ব্যাপী সম্মেলন শুরু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো। এ সভার মূলবচন ছিলো ” তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত কার্যকরী লোক অল্প। উদ্বোধন […]

ধোবাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক আনিসুর রহমান সোহাগ

আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃজাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনিসুর রহমান সোহাগ। বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষক আনিসুর রহমান সোহাগ এর হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর […]

শাহজাদপুরে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব বিরোধের জেরে কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট হওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণ ষপাড়া গ্রামে মনোয়ার হোসেন, মানিক মিয়া, সেরাজুল ইসলাম, মোহাররম প্রামাণিক ও মফিজ […]

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

এম. এম আরিফুল ইসলাম, নাটোর : নতুন মন্ত্রিসভা ঘোষণার পর নাটোরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা–সমালোচনা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোরের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্ত্রিপরিষদে স্থান না পাওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ […]

শ্রীপুরে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদউদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর […]

আশুলিয়ায় মধ্যরাতে সৌদি প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মো: শামিম বেপারী,আশুলিয়া প্রতিনিধি : ভাড়াটিয়াদের মারধর, ভয়ভীতি ও জোরপূর্বক ভাড়া আদায়ের দাবি। ঢাকার সাভার আশুলিয়া থানার দক্ষিণ ভাদাইল এলাকায় এক সৌদি প্রবাসীর নির্মিত বাড়িতে মধ্যরাতে জোরপূর্বক প্রবেশ, ভাড়াটিয়াদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী বাড়ির মালিক মো. আনোয়ার […]