কক্সবাজার জেলা ইসলামী আন্দোলন এর পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

Share the post

ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি। কক্সবাজারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার জন্য সারা দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কক্সবাজার জেলা শাখার সকল দায়িত্বশীলকে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করার পাশাপাশি সকলের কাছে গণ দাওয়াত পৌঁছে দেয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীল হিসেবে আমাদের উপর অর্পিত হয়েছে এক গুরুদায়িত্ব। আজকে জেলার সকল দায়িত্বশীল শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এ পথে অগ্রযাত্রা শুরু হল। দেশের মানুষকে কাঙ্খিত মুক্তি ও সত্যিকারের স্বাধীনতার সুফল দিতে গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। ইসলামের প্রশান্তির আলোকে সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য জেলা কমিটি কার্যকর ভূমিকা রাখবে। জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী উপরোক্ত কথা বলেন। আজ 16 ই ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার 2021- 22 সেশনের জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠান জেলা সভাপতি মওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব এর পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উ

পস্থিত জেলা দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী। শপথ গ্রহণকারী জেলা দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন যথাক্রমে সভাপতি মওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সহ-সভাপতি মুফতি আব্দুল গফুর নদীম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শফিউল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করিম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা শুয়াইব কবির, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল জাফর, সহ: অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ হোছাইন, সরকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ওসমান আল হুমাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিদওয়ানুল কবির, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুফতি নুরুল্লাহ সিকদার, সদস্য আলহাজ্ব নুরুল আমিন, সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য কমিশনার নূর মোহাম্মদ মাঝু, সদস্য মোহাম্মদ ফারুক এবং সদস্য মোহাম্মদ তকী উদ্দিন সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]