“সৌদিআরব প্রবেশে নিষেধাজ্ঞা”

Share the post

মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): সৌদি আরবের অভ্যন্তরে, কারোনা ভাইরাস বিস্তারের রোধকল্পে ২০ টি দেশের নাগরিকদের জন্য, সৌদিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: সৌদি গেজেট। সৌদি সিটিজেন, দূতাবাসের কর্মকর্তা,ডাক্তার এবং তাদের পরিবারের সদস্যরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২১ বুধবার, স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতাধীন নিম্নলিখিত দেশগুলির তালিকাঃ আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান। করোনা ভাইরাস ব্যাপক আকারে বিস্তারের রোধ কল্পে সাময়িক ভাবে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]