রেজাউল হবেন আধুনিক চট্টগ্রামের রূপকার : সুজন

Share the post

চট্টগ্রাম সংবাদ: নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামকে আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, রেজাউল হবেন আধুনিক চট্টগ্রামের রূপকার।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাটের বাসভবনে রেজাউলকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। আমি বিশ্বাস করি, একজন যোগ্য ব্যক্তি নগর ভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামবাসীর সকল প্রত্যাশা পূরণ হবে।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানান।

এ সময় সুজনের ব্যক্তিগত সহকারী স্বরূপ কুমার দত্ত রাজু উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]