চকবাজারের মিন্টুর প্রার্থিতা কেন অবৈধ নয়— জানতে চেয়েছেন হাইকোর্ট

Share the post

চট্টগ্রাম সংবাদ: হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৫ জানুয়ারি) একই ওয়ার্ডের অপর প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদের করা একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি হাসান মাহমুদ তালুকদারের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দেলোয়ার হোসেন ফরহাদের আইনজীবী মোহাম্মদ হারুন-উর-রশিদ।

উল্লেখ্য, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত। অথচ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এই তথ্যটি তিনি গোপন করেছেন।এ বিষয়ে দেলোয়ার হোসেন ফরহাদ রিটার্নিং অফিসারকে অভিযোগ দিলেও তারা অভিযোগ গ্রহণ করার পরও কোন রকম ব্যবস্থা না নিয়ে গোলাম হায়দার মিন্টুর প্রার্থীতার বৈধতা ঘোষণা করেন এবং তাকে প্রতীক বরাদ্দ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]