খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বালিয়াখালি ব্রিজের পাশে মোটরবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটর বাইক চালক বিল্লাল (৩০) নিহত।

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) খুলনা জেলা প্রতিনিধি: পাইকগাছা থেকে ছেড়ে আসা দ্রূুতগামী সম্পন্ন ঢাকা মেট্রো (১১-১৮৬৬) খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া টিপনা বালিয়াখালি ব্রিজের কাছাকাছি পৌছালে বিপরিত থেকে ছেড়ে আসা মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় খর্নিয়া হাইওয়ে থানার সার্জেন্ট অফিসার মোশারফ হোসেনের নেতৃত্বে ও ডুমুরিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ তানভীর হাসানের নেতৃত্বে মোটরসাইকেল আরোহী সরাফপুর তৈয়পপুর গ্রামের আঃ রহমানের পুত্র গুরুতর আহত অবস্হায় বিল্লাল হোসেন (৩০) কে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। ডুমুরিয়া হাসপাতলের কর্তব্যরত ডাঃ বিল্লাল হোসেন কে মৃত্যু ঘোষনা করেন।খর্নিয়া হাইওয়ে থানার ওসি জানান ঢাকা মেট্রো (জ ১১-১৮৬৬) ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে খানায় আনা হয় এবং চালক,হেলপার সুপারভাইজার পালাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খর্নিয়া হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল।এবং বিল্লাল হোসেনের মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]