বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থসহ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন।

Share the post
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রেসক্লাবের দাতা সদস্য হাজি মোঃ নাছের আলী। প্রেসক্লাব সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- বনী হাসান এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ এম এ তালেব, প্রেসক্লাবের সাবেক সভাপতি(ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, সাধারন সম্পাদক স ম রবিউল হোসাইন, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাস চক্রবর্তী, সদস্য ইয়াছিন চৌধুরী , এস এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মোঃ কাশেম, শাহ আলম বাবলু, মোঃ আরমান। এতে অর্ধশতাধিক এতিম শিক্ষার্থী, নারী, বৃদ্ধদের মাঝে কম্বল বিতরন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজি নাছের আলী বলেন,শীতার্দের মাঝে কম্বল বিতরন একটি মহৎ উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে এগিয়ে আসলে দেশে একটি মানুষও শীতে কষ্ট পাবে না। আসুন আমরা সবাই শীতার্থ মানুষের পাশে দাঁড়াই। আমাদের সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ ও পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]