সিনহা হত্যা মামলায় ‘নির্ভুল’ চার্জশিটে খুশি বোন শারমিন

Share the post

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যা মামলায় র‌্যাবের দেওয়া চার্জশিট নির্ভুল হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। একই সঙ্গে এই চার্জশিট প্রদানের জন্য র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা এএসপি খায়রুল ইসলামকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সময় সংবাদের কাছে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, অতি অল্প সময়ে প্রভাবমুক্ত হয়ে এ চার্জশিট দেওয়া হয়েছে। প্রদত্ত চার্জশিটে উঠে এসেছে সিনহা হত্যার মূল কারণ এবং খুলেছে সব রহস্যের জটও।

তিনি বলেন, বিচার পাওয়ার প্রথম ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এখন আস্থা রাখছি আদালতের ওপর। আশাকরি আদালতে আমার ভাই হত্যার ন্যায়বিচার পাব এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]