শ্রীপুরে স্বামীর সাথে অভিমান করে পোশাক শ্রমিক স্ত্রীর আত্মহত্যা

Share the post

আব্দুল আহাদ ।। গাজীপুর প্রতিনিধি  :      গাজীপুরের শ্রীপুরে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রিপা আক্তার (২৬) নামের এক পোশাক শ্রমিক। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার শফিক মিলিটারির বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শুক্কুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রিপা আক্তার ময়মনসিংহের ভালুকা উপজেলার পারুলদিয়া গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে এবং টাঙ্গাইল সদর উপজেলার ভালুককান্দি গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

সে স্বামীর সাথে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার শফিক মিলিটারির বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। তাদের সংসারে রিয়ান নামের ৬ বছরের একটি ছেলে রয়েছে। নিহতের স্বামী লিটন মিয়া জানান, ঝগড়া ও কথা কাটাকাটির পর আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে রিপা দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষন পর ফিরে এসে ডাকাডাকি করে দরজা না খুললে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, নিহতের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আতন্তহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]