মধ্যরত্না বৌদ্ধ যুব সংঘ এর ২য় বর্ষপূর্তি ও এস এস সি পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা প্রদান-২০২০

Share the post

সোহেল রানা ,উখিয়া প্রতিনিধিঃ রত্নাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ ০২/১০/২০২০ইং তারিখ মধ্যরত্না বৌদ্ধ যুব সংঘ এর ২য় বর্ষপূর্তি ও এস এস সি পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা প্রদান-২০২০ খ্রি: অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়নের মান্যবর চেয়ারম্যান জনাব মো: খাইরুল আলম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে জনাব চেয়ারম্যান মধ্যরত্না বৌদ্ধ যুব সংঘ কর্তৃক এলাকার বৌদ্ধ সমাজের প্রবীন ব্যক্তিদের সম্পৃক্ত করে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় যুব সংঘের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম যেমন- অসহায় পরিবারের বিয়েতে সাহার্য্য, করোনাকালীন জীবাণুনাশক স্প্রে, সাবান বিতরণ এসব কাজের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বলেন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অ-সাম্প্রদায়িক চিন্তা চেতনার ভিত্তিতে সব কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছেন। ইউনিয়ন পরিষদের প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সম্পুন্ন দূর্নীতি মুক্ত করতে সক্ষম হয়েছেন বলে তিনি জানান। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- আজকে প্রদানকৃত সম্মাননা দেশের প্রতি তাদের কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমান সমাজে বিষপোড়া হয়ে উঠা মাদকের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে অনুরোধ করে বলেন প্রত্যেকটা সন্তান যদি তার পিতা মাতার কথা মেনে চলে তবেই সম্ভব মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। পিতা মাতার অবাধ্য কোন সন্তান যতই শিক্ষিত হউক তার দ্বারা দেশ ও জাতি কোনভাবেই উপকৃত হতে পারে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্টানের শেষাংশে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণদের ক্রেস্ট প্রদান ও কেক কেটে যুব সংঘের ২বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের বয়স্ক মুরব্বিগণ চেয়ারম্যানে সাথে সাক্ষাত করে বিগত দিনে অত্র ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন চিত্র তুলে ধরে চেয়ারম্যানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে জনাব চেয়ারম্যানের সাথে একতাবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সময় চেয়ারম্যান বলেন- চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার প্রত্যেকটা মানুষের সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছেন এবং প্রত্যেকটা অসহায় মানুষ যাতে ত্রাণের আওতায় আসে তার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন। তিনি আরও বলেন এখনো যদি কেউ ত্রাণের আওতাভুক্ত না হয়ে থাকেন তাহলে দ্রুত তার আইডি কার্ডের ফটোকপি ইউনিয়ন পরিষদে জমা করতে বলেন। সবশেষে যুব সংঘের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]