মানুষের বিপদে ক্লাব ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে: এম.রেজাউল করিম চৌধুরী

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, শুধু নামে ক্লাব বা সংগঠন করলে হবে না। ক্লাব সংগঠন একজনে হয় না। অনেক মানুষ এক হয়ে করতে হয়। তাই সকলকে মিলে এলাকার বিভিন্ন উন্নয়নকাজে অবদান রাখা, মাদক, সন্ত্রাস, ইভটিজিং নির্মুলে কাজ করতে হবে। মানুষের প্রয়োজনে বিপদে আপদে পাশে থাকতে হবে। পূর্ব ষোলশহরস্থ উত্তর বাড়াইপাড়া একতা সংঘ কর্তৃক ফকির আহাম্মদ সওদাগর বাড়ীর বাসিন্দা মোহাম্মদ নুরুর পুত্র ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ দিলহান এর অপারেশনের জন্য অনুদান প্রদানকালে উত্তর বাড়াইপাড়া একতা সংঘের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখা, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ বিনির্মাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করা এই সংগঠনটি ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ দিলহান এর অপারেশনের জন্য নগদ ৩৫০০০ টাকা প্রদান করে। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম.আশরাফুল আলম, উপদেষ্টা জামাল হোসেন, সংগঠনের আহবায়ক মোহাম্মদ ইসহাক, ইমন নেজাম, নাসের, জাবেদ, রণি, জাহেদ, রুবেল, রাশেদ, অভি, আরিফ, ইরফান, সাকিব ও রাফি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]