সিনহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার

Share the post

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি। মেজর (অব.) সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার। গত ৩১ জুলাই মেজর (অব.) সিনহা রাশেদ পাহাড় বিস্তৃত পাদদেশ দিয়ে মেরিন ড্রাইভে ওঠার প্রক্কালে সিনহা ও তার সহকর্মীদেরকে ডাকাত বলে আওয়াজ তুলে চিৎকার করেছিলো, গ্রেপ্তার হওয়া এ তিন ব্যক্তি পুলিশের দায়ের করা ২টি মামলায় এজাহার ভুক্ত স্বাক্ষী হিসেবে দেখিয়েছিল। কক্সবাজার র‌্যাব-১৫ আজ (১১ আগস্ট) দুপুরে বাহারছড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, বাহারছড়ার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোঃ আয়াছ। গ্রেপ্তারের পর তাদেরকে কক্সবাজার আদালতে নেয়া হচ্ছে। আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে র‌্যাব। এদিকে, নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোঃ আয়াছের সঙ্গে টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখছে র‌্যাব। গত ৩ জুলাই ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে কক্সবাজার যান সিনহা রাশেদ। এরপর ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশী চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ। পরে ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরদিন ৬ আগস্ট বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। পুলিশের মামলায় গ্রেফতার হওয়া সিফাত ও শিপ্রার জামিন গত দুদিনে মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। তবে আজ এক সাক্ষাৎকারে মেজর (অব.) সিনহা রাশেদ খানের সহকর্মীরা বর্তমানে সুস্থ্য আছেন তাদের পরিবারের সাথে। তারা দেশবাসীর ভালবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে মেজর সিনহার বোনের দায়ের করা ৯/২০২০ মামলায় এ তিনজনের নাম নেই। তবে জড়িত সন্দেহে গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ মেজর মেহেদী খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]